চিঠি ২


ভাতিজা আর কিছুক্ষণ পর তোমার জন্মদিন। শুভ জন্মদিন।
সকল দুঃখ , জ্বরা, বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক।সকল সুখ শান্তি আল্লাহ তোমাকে দান করুক। আমিন।
নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আজকে। আমার জন্যই কি আজকের এই দিনে তুমি তোমার বাবার আদর থেকে বঞ্চিত কিনা জানি না।
কিন্তু আজকে ও আমি আমার বা আমার পরিবারের কারোই কোন দোষ দেখতে পাই না। তুমি হয়ত ভাববে কেউ তার নিজের দোষ দেখে না। তাহলে বলব ভাতিজা আমার জায়গায় আজ তুমি থাকলে হয়ত তাই করতে। কি যে প্যাচাল শুরু করলাম । নিজেই জানি না।
তোমার দাদী তো গত কয়েক দিন ধরে তোমার জন্মদিনে কি করবে তা চিন্তা করতাছে। যদি তুমি আমাদের সাথে নাই। কিন্তু তোমার দাদা-দাদীর পক্ষ থেকেও তোমাকে শুভ জন্মদিন।
যদি ও আমাদের পরিবারে কারো জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় না।এই গুলা  বিদাআত। যা আমাদের পরিবার কখনো সমর্থন করে না। কিন্তু চুপি চুপি তোমাকে বলি , এই সব অনুষ্ঠান পালন না করা হলে এই দিন আমাদের পরিবারে কিনতু খাবার ভালো থাকে।

তুমি আছ তোমার নানা-নানীর বাড়িতে , আশা করি সেখানে তোমার জন্য এসব অনুষ্ঠান তারা করবে। যা কিনা আমাদের পরিবারের কারোই পছন্দের না।


ভালো থেকো। সকল রোগ বালাই থেকে বেচে থেকে ও। যদি ও বর্তমানে তুমি রিকেটস রোগে আক্রান্ত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিঠি ১

চাচা হলাম

নিজের কথা