চিঠি ১

ভাতিজা
কেমন আছ? আশা করি ভালো আছ। আজ এক মাস হতে যাচ্ছে তোকে দেখি না। তোকে আদর করতে পারছি না। তোকে কোলে নিতে পারছি না। তোর মুখে দাদা দাদা ডাক শুনতে পারছি না।এই দে ডাক শুনতে পারছি না।
যাবার বেলায় ভালো করে দেখতে ও পারি নাই। ঘুমিয়ে ছিলি , তার মাঝেই তোকে দিইয়ে আসতে হলো।
যাবার দিন দাঁড়ানো শিখছিলি। নিজেকে ব্যালেন্স রাখতে শিখছিলি । এখন হয়ত দাঁড়ানো শিখে ফেলেছিস। দাড়া বাবা , ভালো করে দাঁড়ানো শিখিছ। কারণ যা কষ্ট তুই পাচ্ছ , তা যেন আর কোন শিশু না পায়।
জানি না তোর রিকেটস রোগের কি অবস্থা? আল্লাহ যেন তা ভালো করে দেয়। সুস্থ , সবল হয়ে যেন বেচে থাকতে পারছ।
ভাতিজা আরেক দিন তোর সাথে কথা বলব। আজ রাখি।
                       
                          ইতি
           তোর খারাপ চাচা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চাচা হলাম

নিজের কথা