নিজের কথা
আজ প্রায় ২৮ বছর ৩ মাস হতে চলছে। আর মাত্র ১ বছর ৯ মাসের মত আছে চাকুরীর বয়স।
কি পেলাম আর কি পেলাম না , তার হিসেব মিলানো দরকার। জীবন থেকে ২৮ বছর চলে গেল। দেখতে দেখতে বাকি জীবন ও হয়ত চলে যাবে। কিন্তু নিজে কি পেলাম আর পরিবারকে কি দিতে পারলাম।নিজের পাওয়া মনে হয় কিছু না আর পরিবারের চাওয়া অনুযায়ী ও কিছু দিতে পারি নাই।
নিজে ছোট বেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হবো । সেটাও পরিবারের সকলের ইচ্ছা অনুযায়ী। পারলাম না।
ভাবলাম ডাক্তার হতে পারি নাই । যে কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স আর মাস্টার্স শেষ করে সরকারী চাকরী নিব। আব্বা একবার জিগাসা করছিল কি চাকুরী করুম। বললাম বি সি এস এ চাকুরী করমু। কিন্তু দুই বার বি সি এস দিলাম একবার ও হলো না।
ভাবলাম আর একটু নিচের চাকুরী ( নিজের কাছে) দেই। ভাবলাম সহজেই পেয়ে যাব।তাও হচ্ছে না।
সমস্যা কই???
সমস্যা কি তাহলে নিজের আত্মবিশ্বাসে। নিজের আত্মবিশ্বাস কি যা আছে তার থেকে বাড়িয়ে দিয়েছি নাকি নিজের শক্তিকে হেয় করছি।
যদি নিজের আত্নবিশ্বাস যা আছে তার থেকে বেশি চিন্তা করি ।তাহলে এত দিন নিজের সাথে নিজে প্রতারণা করলাম ! না এখন ও করছি?
আর নিজের আত্মবিশ্বাস বা শক্তি যা আছে তার অবহেলা করছি। যদি অবহেলা করি তাহলে নিজেকে কিভাবে নিজে ক্ষমা করব। নিজের পরিবারের কাছে কিভাবে নিজের মাথা তুলব। কি অধিকার আছে আমার তাদের সম্মানের সাথে ছিনিমিনি খেলা। নিজের স্বপ্ন সাথে তাদের স্বপ্ন, সম্মান নষ্ট করা।
কি প্রতিদান দিলাম তাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের। তাদের উপার্জিত কষ্ট্বে টাকা পয়সার।
হয়ত আজকে নিজের শরীরে তাদের হাড়ভাংগা পরিশ্রমের কোন চাপই লাগছে না। কিন্তু চাপ কি কোন সময় লাগবে না। নাকি যখন লাগবে তখন আর শোধরাবার সমইয় পাব না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন